
ধীরে ধীরে সন্ধ্যা নামছে। শুরু হচ্ছে আরেকটি দীর্ঘ ক্লান্তিকর রাতের। যার আদ্যপান্ত শুধু একাকিও্ব আর বিষন্নতা। একফোটা ঘুমের জন্য জেগে থাকতে থাকতে রাত পার হয়ে যায়, ঘুমানো আর আমার হয়না। হয়তবা এটা আমারই দোষ। হয়তবা আমিই চাইনা ঘুমাতে। হয়তবা তাকে নিয়ে ভেবে আমি যে সুখ টুকু পাই, আমি চাইনা ঘুমিয়ে তা নষ্ট করতে। জীবনের সমীকরনগুলো আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে। জটিল থেকে জটিলতর হচ্ছে, ক্রমশ হতেই থাকবে। এর শৃঙ্খল থেকে আমার মুক্তি নেই। জেগে থাকা আর শেষ হয়না আমার। জেগে থাকি দূরের ওই ল্যাম্পপোষ্টের মত।